কালিয়াচক ৩ নং ব্লকের বেদ্রাবাদ ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা বিজেপির এক অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রীত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনায় বৈষ্ণব নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ব্লক বিজেপি নেতৃত্ব।
জানা যায়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য কালিয়াচক ৩ নং ব্লকের বেদ্রাবাদ ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি অস্থায়ী কার্যালয় নির্মান করা হয়। কিন্তু বুধবার রাতে কে বা কারা রাতের অন্ধকারে এসে এই কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। আরও অভিযোগ ধারাল অস্ত্র নিয়ে কার্যালয়ের প্যান্ডেলের কাপড় কেটে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়। ঘটনায় দলের তরফে বৈষ্ণব নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিনের এই ঘটনায় বিজেপির ব্লক সভাপতি মনোজ কুমার মণ্ডল বলেন, এই ঘটনায় শাসক দলের দুষ্কৃতিরা জড়িত। তারাই অন্যান্য জেলায় যে ভাবে বিজেপি প্রার্থীদের উপর হামলা করছে সেই মতো এখানেও রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে হামলা চালায়। আর এই ঘটনায় বৈষ্ণব নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও ব্লক তৃণমূল সভাপতি নালেব আলি, বিজেপির এই সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবী করেন, এটি বিজেপির গোষ্ঠী দন্ধের প্রকাশ। নিজেরাই এই ঘটনা ঘটাচ্ছে আর অভিযোগ লাগাচ্ছে তৃণমূলের উপর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/MPmOup4B7gQ